
মৌলভীবাজার প্রতিবেদকঃ প্রয়াত এস এম আব্দুল আহাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাবেক সাধারণ সম্পাদক ময়নুল আল ইসলাম।
সেসময় প্রবাসী এ দুই নেতার সাথে প্রয়াত আহাদের বড় ছেলে ছিলেন।
মৌলভীবাজার জেলা, রাজনগর উপজেলার মেদিনি মহল গ্রামের বাসিন্দা এস এম আব্দুল আহাদ ২০১৮ সালে বাংলাদেশে ছুটিতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। পরে আহাদের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১শে আগস্ট শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসী সংগঠক ও কলম সৈনিক এস এম আব্দুল আহাদকে।
এর আগের দিন ২০১৮ সালের ৩০ শে আগস্ট সিলেটের রেজিস্ট্রি মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেন প্রবাসী নেতা এস এম আব্দুল আহাদ।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












