বদরুল আলম চৌধুরী (বিশেষ প্রতিনিধি) ক্রিকেট খেলা দেখতে গিয়ে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় ইউনিক বাসের চাপায় পলি আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ১১ টার দিকে। বাস চাপায় নিহত স্কুল ছাত্রী পানিউমদা ইউনিয়নের বড়কান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে ও বড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় বিক্ষব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয় একটি মাঠে বিশাল একটি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা চলছিল। উক্ত ক্রিকেট খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আসবেন এমন খবরে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রিকেট প্রেমীর ঢল নামে পানিউমদা এলাকায়। আশরাফুল কে দেখার জন্য স্কুল ছাত্রী পলি আক্তার (৭)ও ওই মাঠে যাচ্ছিল। পলি আক্তার পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে বোপরোয়া গতিতে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পলি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিক্ষোব্ধ লোকজন মহা সড়ক অবরোধ করে পায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ করে দেয়। খবর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগীতায় বিক্ষব্ধ জনতাকে সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












