মক্কা থেকে রিয়াদ আসার পথে হুমায়রা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সিলেটের তিন প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন রায়হায়ন আহমদ(২৬), মাসুক তালুকদার (৫০) ও মৌলানা নিজাম উদ্দীন (৫৫)। শুক্রবার ফজরের নামাজের পর দুর্ঘটনাটি ঘটে।
মক্কা থেকে রিয়াদ ফেরার পথে রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার আগে হুমায়রা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন । নিহত রায়হান আহমদের গ্রামের বাড়ির ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ায়। নিহত মাসুক তালুককদারের গ্রামের বাড়ি সুনাগঞ্জের দিরাই উপজেলায় এবং মৌলানা নিজাম উদ্দিনের বাড়ির সিলেটের কানাইঘাটে।নিহতদের লাশ হুমরায় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
রায়হান জালালাবাদ এসোসিয়েশন সৌদিআরবের সহ প্রচার সম্পাদক ছিলেন। তাদের মৃত্যুতে সৌদিআরব জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা কাপ্তান হোসেন, সভাপতি আব্দুর রহমান সহ সকল সদস্য শোক প্রকাশ করেছেন এবং তাদের আত্বার মাগফেরাত কামনা করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












