রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। রোববার উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের কাছে আবেদন পত্র দিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা। এর আগে সকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী উপজেলা সদরে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘোষনা দেন। বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ও সাবেক মেয়র নুরুল আমিন ও পৌরসভা আওয়ামী লীগ সদস্য ইমাম হোসেন মনোনয়ন পত্র প্রত্যাহার করায় দুই দলে আর বিদ্রোহী প্রার্থী থাকলো না। মুল লড়াইয়ে রয়েছে নৌকা প্রতীকের আলহাজ্ব শাহজাহান সিকদার ও ধানের শীষের হেলাল উদ্দিন শাহ। নির্বাচনে আরো প্রতিদ্বন্ধিতায় রয়েছে ইসলামী ফ্রন্ট প্রার্থী আবদুর রহমান জামী, এলডিপির প্রার্থী সাবেক পৌর কমিশনার মফিজুল ইসলাম , স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১













