রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় কে.জি.স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী, শহীদ দিবস ও অভিভাবক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় মাঠে রবিবার (২১ ফেব্র“য়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ছালাম সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম জিগার। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ নাসির, আকাশ আহেম্মেদ, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, শিক্ষানুরাগী ইয়াকুব আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আবু তাহের মো. নুরুল আলম, ডা. এস.কে বল শুভ, রতন কান্তি পাল, আহমদ হাবিব উল্লাহ, নুরুল আলম মান্না, মো. আয়ুব আলী, মো. ওবায়দুল্লাহ, মো. নিজাম উদ্দীন, মানবধিকার নেতা মাষ্টার এসকান্দর মিঞা তালুকদার, শিক্ষক বাবু অশ্র“ চক্রবর্তী, রবিন মল্লীক প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












