রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহজাহান সিকদার তার নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। রোববার (২৭ ডিসেম্বর) রাঙ্গুনিয়া থানা সদর তার প্রধান নির্বাচনী কার্যালয়ে জনাকীর্ন সংবাদ সম্মেলনে তিনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন। ৩০ দফা নির্বাচনী ইশতেহারের মধ্যে পৌর নাগরিকদের ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করা, প্রকৃত সেবক হয়ে পৌরবাসীর কাজ করা, মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর ভূমিকা রাখা, অসাম্প্রদায়িক চেতনায় সমাজ বিনির্মানে সক্রিয় ভূমিকা রাখা, ইভ্টিভিজিং প্রতিরোধ, উন্নয়ন বঞ্চিত এলাকা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা, পৌর এলাকায় যানজট নিরসনে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, কসাই খানা ও পাবলিক টয়লেট নির্মান, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা প্রশস্তকরণ, ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধি না করা এবং বৈষম্যমূলক হোল্ডিং ট্যাক্স ন্যায্যতার ভিত্তিতে নির্ধারন করা, পৌর এলাকার প্রতিটি রাস্তায় সড়ক বাতি স্থাপন করা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় পাঠাগার স্থাপন, সিসি ক্যামরার মাধ্যমে বাজারগুলো নজরদারি আনা, একটি আধুনিক পৌর পার্ক নির্মান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিক পৌর সুপার মার্কেট নির্মান, পাড়া-মহল্লায় পানি সাপ্লাই ব্যবস্থা করা, পয়:নিস্কাশনের প্রতি গুরুত্বারোপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি ও আসন সংখ্যা বাড়ানো, পৌরসভা ভবন থেকে দূর্নীতি দূর করা, পৌরবাসীর জন্য ওয়াকওয়ে নির্মান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক ইটিপি নির্মান, স্কুল কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ১টি মিনি ষ্টেডিয়াম নির্মান করা, ইছামতি ও কর্ণফুলি নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া, মুক্তিযোদ্ধার নামানুসারে পৌর এলাকায় সড়কের নামকরণ, পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, দু:স্থ ও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা, পৌর কবরস্থান ও শশ্মন নির্মান, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, তরুনদের প্রশিক্ষন অত্যাধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন, অসমাপ্ত মসজিদ ও মন্দিরের উন্নয়ন সাধন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন স্বপন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. সেলিম, শিক্ষক নেতা নির্মল চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা সিরাজুল করিম সিকদার প্রমুখ।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












