মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হককে কাফনের কাপড় পাঠিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ১১টার দিকে ডাকযোগে তাদের শহরের বসাভবনে এ চিঠি এসে পৌঁছায়।মৌলভীবাজার জেলা জাতীয় পাটির সভাপতি সৈয়দ শাহবুউদ্দিন বলেন, সকাল ১১টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিটি খুলে দেখতে পাই খামের ভেতর কাফনের কাপড়, ইঁদুর মারার ওষুধ ও একটি সাদা কাগজ। তাতে লেখা রয়েছে “আপনারা ব্যত রাজনীতিবিদ, রাজনীতি থেকে সরে দাড়ান না হয় বিষ খেয়ে মরেন।”অপরদিকে জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হক জানান, সকাল ১১টার দিকে ঘুমতে থেকে উঠে দেখতে পাই ম রহমান নামে এক ব্যক্তির পক্ষ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি চিটি এসেছে। সেটি খুলে দেখতে পাই এক টুকরো কাফনের কাপড়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, আমাকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র, পাতাকুড়ির দেশ
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












