স্টাফ রিপোর্ট।। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যা মামলায় কারাগারে বন্দি হবিগঞ্জ মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ ওপর কারাগারে হামলা করা হয়। শনিবার সকাল ৯টায় ঈদুল ফিতরের নামজের পর হবিগঞ্জ কারাগারের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, গউছ সুস্থ আছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। কিন্তু গউছ সমর্থকদের অভিযোগ, হামলায় তাদের নেতা গুরুতর আহত হয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ তারা চিকিৎসার ব্যবস্থা করেনি। হামলার খবর ছড়িয়ে পড়ার পর গউছের সমর্থকরা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করেছেন।
হবিগঞ্জ কারা সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, ‘শনিবার সকাল ৯টায় কারাগারে ঈদের নামাজের পর শায়েস্তাগঞ্জের সুজন হত্যা মামলার আসামি ইলিয়াছ মিয়া প্লাস্টিকের বালতির হ্যান্ডেল নিয়ে পৌর মেয়র জি কে গউছের ওপর হামলা চালায়। এতে গউছের মেরুদণ্ডের ডানপাশে চামড়ার কিছু অংশ কেটে যায়।পরে হবিগঞ্জ হাসপাতালের দুজন চিকিৎসক এসে তার প্রয়োজনীয় চিকিৎসা করে গেছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। কারা সুপার গিয়াস আরো জানান, এ ঘটনায় হামলাকারী ইলিয়াছের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












