
বাংলাটিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আকবর হোসেন বাচ্চুকে সভাপতি, গোলাম মাওলা আকাশকে সাধারণ সম্পাদক এবং আহসান উল্লাহ সজীবকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, কাতার’।
শুক্রবার (৩০ জুন) রাজধানী দোহা নাজমায় সংগঠনের কার্যালয়ে এক নির্বাচনি সভার মাধ্যমে এ কমিটির ঘোষণা দেন তারা।
এদিকে বাংলাদেশ প্রেসক্লাব কাতারের নতুন কমিটিকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ সংগঠনের সকল সাংবাদিক নেতারা।
কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। আর প্রবাসী সাংবাদিকরা প্রবাসীর বিবেক ও দেশের সেবক।
তারা বলেন, প্রবাসী গণমাধ্যমকর্মীরা নিঃস্বার্থভাবে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রবাসীদের সুখ, দু:খের কথা ও সম্ভাবনার কথা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে তুলে ধরছেন।
কাতার প্রবাসী বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের নানা ইতিবাচক কর্মকান্ডের ভূয়সী প্রশংসাও করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












