
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার কাজির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১২ জন নবাগত কাব শিশুর দীক্ষা গ্রহণ, বৃক্ষরোপন, মা ও অভিভাবক সভার আয়োজন করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় কাজির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম টিপু। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবাদুল হক দুলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলাটিভিতে প্রচারিত “প্রবাসে বাংলার মুখ” টকশো এর উপস্থাপক আ হ জুবেদ, বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলার যুগ্ম সম্পাদক মনির মিয়া,সদর উপজেলার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সংগঠক নুরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মশাহিদ আলম, সাবেক প্রধান শিক্ষক সুলতানা শাহনাজ আখতার, জেসমিন ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, আয়োজক প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকবৃন্দ।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












