Menu |||

হাজি প্রতিস্থাপনের অনুমতি দিবে না ধর্ম মন্ত্রণালয়|অগ্রদৃষ্টি|

চলতি বছর কোনো হজ এজেন্সিকে তালিকাভুক্ত হাজির পরিবর্তে অন্য কাউকে (প্রতিস্থাপন) হজে পাঠানোর অনুমতি দিবে না ধর্ম মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সকল হজ এজেন্সিকে দেয়া এক চিঠিতে হজযাত্রী প্রতিস্থাপনে হজ অফিসের কোনো এখতিয়ার নেই উল্লেখ করে তাদের কাছে আবেদন জমা না দেয়ার অনুরোধ জানিয়েছেন পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল।

ওই চিঠিতে বলা হয়, হজ প্যাকেজ ২০১৫ এর ৩ এর ২৪ ও জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুচ্ছেদ ৭ এর ৪ ধারা মোতাবেক মোয়াল্লেম ফি জমাদানকারী হজ যাত্রীদের নামের মূল তালিকায় বর্হিভূত কোন ব্যক্তিকে প্রতিস্থাপন করার এখতিয়ার নেই।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আকস্মিক মৃত্যু, গুরুতর শারিরিক অসুস্থতা ও দুর্ঘটনাজনিতসহ বিভিন্ন কারণ দেখিয়ে প্রতি বছরই বিভিন্ন হজ এজেন্সি হাজি রিপ্লেসমেন্টের জন্য আবেদন করে থাকে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে একজনের পরিবর্তে অন্য হাজিকে হজ করার অনুমতি প্রদান করে থাকে।

গতবছর প্রায় আড়াই সহস্রাধিক তালিকাভুক্ত হাজির বদলে অন্য হাজিকে হজে যাওয়ার অনুমতি দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, প্রতি বছরই এক শ্রেণির হজ এজেন্সি বিভিন্ন ব্যক্তির নামে হজের টাকা জমা দেয়। পরবর্তীকালে অসুস্থতার ভুয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে হাজি প্রতিস্থাপন করার অনুমতি গ্রহণ করে।

ধর্ম মন্ত্রণালয়ের এক শ্রেণির অসৎ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে বিভিন্ন হজ এজেন্সি প্রতিস্থাপিত হাজিকে হজে পাঠানোর নামে মানব পাচার করে। এ ধরনের বেশ কিছু ঘটনার বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রণালয় এবার হজ প্যাকেজ ও নীতিমালায় হাজি প্রতিস্থাপন করা যাবে না বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। বর্তমান পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল অতীতের মানবপাচারের পুনরাবৃত্তিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বুধবার দুপুরে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) সভাপতি ইব্রাহিম বাহারের কাছে ধর্ম মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর সৌদি সরকার সম্পুর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে ভিসা প্রদান করবে। এ ক্ষেত্রে হাজি প্রতিস্থাপনের সুযোগ কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি জানান, প্রতি বছরই হজে টাকা জমা দেয়ার পর জমাদানকারি হাজির আকস্মিক মৃত্যু কিংবা অপ্রত্যাশিত শারিরিক অসুস্থতার কারণে হজে যেতে পারেন না। এ সময় তারা সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করে ওই হাজির বদলে অন্য কোন ব্যক্তিকে হজে পাঠানোর আবেদন করে থাকেন। প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের পর সন্তুষ্ট হলে তবেই হাজি প্রতিস্থাপনের অনুমতি দেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অন্যান্যবারের চেয়ে চলতি বছর ভিসা দেয়ার প্রক্রিয়া ভিন্ন। গত বছর পর্যন্ত হাতে লিখা পাসপোর্টে ভিসা পাওয়া গেলেও এবার এমআরপি পাসপোর্ট ছাড়া অনলাইনে কোন প্রকার ভিসা দেয়া হবে না।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ১ হাজার ৭শ` ৫৮ জন হজে যাওয়ার অনুমতি পেয়েছেন। তন্মধ্যে সরকারি ভাবে ১০ হাজার ও বেসরকারি ভাবে ৯১ হাজার ৭শ’ ৫৮ জন যাবেন। ধর্মমন্ত্রী সম্প্রতি সংসদে জানিয়েছেন বাংলাদেশ থেকে অতিরিক্ত আরো কয়েক হাজার হাজিকে হজে যাওয়ার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

» ​যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

» মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত

» কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

» জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

» বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

» কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার ‘গাড়ির বাজার

» সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

হাজি প্রতিস্থাপনের অনুমতি দিবে না ধর্ম মন্ত্রণালয়|অগ্রদৃষ্টি|

চলতি বছর কোনো হজ এজেন্সিকে তালিকাভুক্ত হাজির পরিবর্তে অন্য কাউকে (প্রতিস্থাপন) হজে পাঠানোর অনুমতি দিবে না ধর্ম মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সকল হজ এজেন্সিকে দেয়া এক চিঠিতে হজযাত্রী প্রতিস্থাপনে হজ অফিসের কোনো এখতিয়ার নেই উল্লেখ করে তাদের কাছে আবেদন জমা না দেয়ার অনুরোধ জানিয়েছেন পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল।

ওই চিঠিতে বলা হয়, হজ প্যাকেজ ২০১৫ এর ৩ এর ২৪ ও জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুচ্ছেদ ৭ এর ৪ ধারা মোতাবেক মোয়াল্লেম ফি জমাদানকারী হজ যাত্রীদের নামের মূল তালিকায় বর্হিভূত কোন ব্যক্তিকে প্রতিস্থাপন করার এখতিয়ার নেই।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আকস্মিক মৃত্যু, গুরুতর শারিরিক অসুস্থতা ও দুর্ঘটনাজনিতসহ বিভিন্ন কারণ দেখিয়ে প্রতি বছরই বিভিন্ন হজ এজেন্সি হাজি রিপ্লেসমেন্টের জন্য আবেদন করে থাকে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে একজনের পরিবর্তে অন্য হাজিকে হজ করার অনুমতি প্রদান করে থাকে।

গতবছর প্রায় আড়াই সহস্রাধিক তালিকাভুক্ত হাজির বদলে অন্য হাজিকে হজে যাওয়ার অনুমতি দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, প্রতি বছরই এক শ্রেণির হজ এজেন্সি বিভিন্ন ব্যক্তির নামে হজের টাকা জমা দেয়। পরবর্তীকালে অসুস্থতার ভুয়া মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে হাজি প্রতিস্থাপন করার অনুমতি গ্রহণ করে।

ধর্ম মন্ত্রণালয়ের এক শ্রেণির অসৎ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে বিভিন্ন হজ এজেন্সি প্রতিস্থাপিত হাজিকে হজে পাঠানোর নামে মানব পাচার করে। এ ধরনের বেশ কিছু ঘটনার বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রণালয় এবার হজ প্যাকেজ ও নীতিমালায় হাজি প্রতিস্থাপন করা যাবে না বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। বর্তমান পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল অতীতের মানবপাচারের পুনরাবৃত্তিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বুধবার দুপুরে হজ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) সভাপতি ইব্রাহিম বাহারের কাছে ধর্ম মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর সৌদি সরকার সম্পুর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে ভিসা প্রদান করবে। এ ক্ষেত্রে হাজি প্রতিস্থাপনের সুযোগ কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

তিনি জানান, প্রতি বছরই হজে টাকা জমা দেয়ার পর জমাদানকারি হাজির আকস্মিক মৃত্যু কিংবা অপ্রত্যাশিত শারিরিক অসুস্থতার কারণে হজে যেতে পারেন না। এ সময় তারা সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করে ওই হাজির বদলে অন্য কোন ব্যক্তিকে হজে পাঠানোর আবেদন করে থাকেন। প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের পর সন্তুষ্ট হলে তবেই হাজি প্রতিস্থাপনের অনুমতি দেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অন্যান্যবারের চেয়ে চলতি বছর ভিসা দেয়ার প্রক্রিয়া ভিন্ন। গত বছর পর্যন্ত হাতে লিখা পাসপোর্টে ভিসা পাওয়া গেলেও এবার এমআরপি পাসপোর্ট ছাড়া অনলাইনে কোন প্রকার ভিসা দেয়া হবে না।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ১ হাজার ৭শ` ৫৮ জন হজে যাওয়ার অনুমতি পেয়েছেন। তন্মধ্যে সরকারি ভাবে ১০ হাজার ও বেসরকারি ভাবে ৯১ হাজার ৭শ’ ৫৮ জন যাবেন। ধর্মমন্ত্রী সম্প্রতি সংসদে জানিয়েছেন বাংলাদেশ থেকে অতিরিক্ত আরো কয়েক হাজার হাজিকে হজে যাওয়ার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 24 Oct.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।