এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর (উওর) এর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম রবিন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নবগঠিত কমিটি সভাপতি শফিউল বারী বাবুর বাসায় গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
ছাত্রনেতা আশরাফুল ইসলাম রবিন অগ্রদৃষ্টি.কম কে বলেন, কমিটি গঠন করার জন্য বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারন্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তটি তৃণমূলকে উৎসাহ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন প্রতিফলিত হয়েছে। সেচ্ছাসেবক দলের এই কমিটি আগামী আন্দোলনে গুরুত্ব ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সেই সাথে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা সৎ, মেধাবী, তরুন ও যোগ্য নেতাকে অভিভাবক হিসেবে পেয়েছেন।
নবগঠিত কমিটি ইস্পাত কঠিন নেতৃত্বে প্রত্যেকটি নেতা, কর্মী সকল ভেদাভেদ ভূলে আগামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন্নশাআল্লাহ।
উল্লেখ্য, শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। সাত বছর পর বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা












