সিলেট প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পাঠানটুলা পার্কভিউ আবাসিক এলাকা কতৃক আয়োজিত দ্বৈত ব্যডমিন্টন টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এত্যবাহী পাঠানটুলা একটি মাঠে এ খেলা অনুষ্টিত হয়।
মো. সাব্বির খান সভাপতিত্বে ও মো.বোরহান উদ্দিননের সঞ্চালনায়,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলু মেম্বার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ও সাবেক কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাশ, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সফিকুর রহমান, আক্তারউজ্জামান, সিলেট মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আহমদ সেলিম, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহদত খান দবির, মাসুক আহমদ,আজিজ খাঁন সজিব, মুরাদ আহমদ, হাজী সাব্বির, রাসেল আহমদ প্রমুখ।











