জাকির সিকদার : সাভারে সেলিম রেজা নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাভার মডেল থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপহৃত ব্যবসায়ী সেলিম রেজা লহ্মীপুর জেলার সদর থানার কাফেলাতলী গ্রামের বজলুল হকের ছেলে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি সাভারের মজিদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেলিম রেজার স্ত্রী পারভীন শনিবার সকালে সাংবাদিকদের জানান, প্রতিদিন সাভারের চৌরুঙ্গী মার্কেটে নিজের ব্যবসায় প্রতিষ্ঠান
টেইলার্সের দোকানে কাজ শেষ করে তার স্বামী বাড়ি ফেরেন। বৃহস্পতিবার রাতেও বাসায় ফেরার উদ্দেশে দোকান থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












