জাকির সিকদার : সাভারে সেতারা বেগম (৫৫)কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে.জানা গেছ, ব্যবসায়িক লেনদেনের জের ধরে রোববার বিকেলে ভাকুর্তা এলাকায় চাচিকে পিটিয়ে হত্যার করা হয়েছে । নিহতের নাম সেতারা বেগম (৫৫)। তিনি সাভারের ভাকুর্তা এলাকার বাসিন্দা। হত্যাকারী ভাতিজার নাম মহসিন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিকেলে শাহ আলীর সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে তার চাচাতো ভাই মহসিনের সাথে ঝগড়া হয়। এসময় সেতারা বেগম ঝগড়া থামাতে গেলে ভাতিজা মহসীন তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেতারা বেগমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম
কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তাছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, হত্যার ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












