জাকির সিকদার : সাভারে দাম্পত্য কলহের জের ধরে মনি বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হারুন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চলতি মাসে রংপুর জেলার পীরগাছা থানার দিলারপাড়া গ্রামের হারুন মিয়া ও মনি নামের এক গৃহবধূ দম্পতি সাভারের দেওগাঁও এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের বাড়িতে একটি রুম ভাড়া নেন। নিহত ওই গৃহবধূর স্বামী হারুন মিয়া সাভারের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ বিক্রি করতেন। গরুর দুধ বিক্রি করতে গিয়ে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অপর ভাড়াটিয়াদের জানিয়েছিলেন নিহত মনি বেগম। এ বিষয় নিয়ে নিহত ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে বেশ কয়েকবার প্রচণ্ড ঝগড়া হয়। এ ঘটনার পর ভোর রাত চারটার দিকে ওই গৃহবধূর
লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন তার স্বামী হারুন মিয়া। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই এটি হত্যা না আত্মহত্যা সেটি বোঝা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












