জাকির সিকদার : সাভারের ঘাসিফদিয়া গ্রামে সেলিম হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা এ দণ্ড প্রদান করেন। এছাড়া রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্তি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আসামিরা হলেন- খুজরত আলী, আব্দুর রউফ, ওয়াজ উদ্দিন ও সেলাম উদ্দিন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম দস্তগীর রায় ও সাজার বিষয়টি নিয়েছেন। গত ২০০৪ সালের ১৬ জুলাই ঢাকার সাভারের ঘাসিফদিয়া গ্রামের মরিচারটেক খালের পাড় থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেলিমের বড় ভাই মো. ইসলাম বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












