অগ্রদৃষ্টি ডেস্কঃ বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশান থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মি. চৌধুরী ভারতে গিয়ে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেছেন এমন খবর বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশের কয়েকদিন পর গত ১৫ই মে তাকে ঢাকা থেকে আটক করা হয়।
ইসরায়েলের ঐ নেতাকে দেশটির গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট বলেও এসব খবরে উল্লেখ করা হয়।
পরে মেন্দি এন সাফাদি বিবিসিকে বলেছিলেন যে, ভারতে আসলাম চৌধুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছিলো তবে তাদের মধ্যে কোন গোপন বিষয় নিয়ে কথা হয়নি।
বাংলাদেশের পুলিশ অবশ্য বলছে, তারা মি. চৌধুরীর বিরুদ্ধে সরকারের উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের প্রমাণ পেয়েছে।
আটক হওয়ার আগে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মি. চৌধুরী অবশ্য বলেছিলেন যে ভারতে তার ঐ সফর ছিলো একেবারেই ব্যক্তিগত।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












