কুড়িগ্রামের রৌমারীতে ৯ ফুট দৈর্ঘ্যের এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার চাক্তাবাড়ী গ্রামে একটি গাছে সাপটি পাওয়া যায়।
পরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর উদ্ধার করা অজগর সাপটি রংপুর প্রাণি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শঙ্কর কুমার বিশ্বাস জানান, স্থানীয় মানুষজন প্রথমে একটি গাছে দেখতে পায় অজগরটিকে। পরে তা উদ্ধার করা হয়। অজগরটি না খেয়ে থাকতে থাকতে প্রায় অসুস্থ্য হয়ে পড়ে বলে জানান তিনি।
জানা গেছে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসে এই অজগর সাপটি। এ নিয়ে এলাকার উৎসুক জনতা ভিড় জমায় অজগরটিকে দেখার জন্য।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












