রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিযা উপজেলায় নবঘোষিত ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণার দাবিতে শুক্রবার (২৯ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতৃŸৃন্দ। বিক্ষোভ মিছিলটি চন্দ্রঘোনা বনগ্রাম থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে লিচুবাগানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরার নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক দেবাশিষ পাল দেবু, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফরহাদ উদ্দীন বাপ্পা, শহিদুল ইসলাম, মামুন সিকদার, আব্দুর রহিম প্রমুখ। বক্তারা নবঘোষিত এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে অযোগ্য ও শহুরে উল্লেখ করে অবিলম্বে এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ত্যাগী ও যোগ্য ছাত্রনেতাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবী জানান। সমাবেশে বক্তারা সভাপতি ও সম্পাদককে রাঙ্গুনিয়ায় অবাি ত ঘোষনা দেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












