বিশেষ প্রতিনিধি, সৈয়দ সাদেক আহমেদ,যুক্তরাজ্য থেকেঃ ম্যানচেষ্টারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ম্যানচেষ্টার মিলন গ্রুপের উদ্যেগে এক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় আরমিটেইজ সেন্টারে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন জাতি-গুষ্টির খেলোয়াররা অংশগ্রহন করেন। সারাদিন ব্যাপী এই খেলার ফাইনালে এ ক্যাটগরিতে চ্যাম্পিয়ান হন ম্যানচেষ্টার ও বার্মিংহাম থেকে আলী আসকর-আনোয়ারুল জুটি রানার্সআপ হন কেমব্রিজ ও লন্ডন থেকে কাহার-সোহান জুটি। বি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হন লেষ্টার থেকে সুজন-জয়নাল জুটি রানার্সআপ হন ম্যানচেষ্টার ও লিডস থেকে নিজাম-আকবর জুটি। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন সংগঠনের সভাপতি সিলিক উদ্দিন,বিবিএফ ইউকে এর আনিসুর রহমান খোকন,ফখরুল ইসলাম,কাউন্সিলার আহমদ আলী,শাজালাল মসজিদের সাবেক চেয়ার মো:আলাউদ্দিন ও মো: শাহীন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরোও বড় আকারে টুর্নামেন্ট আয়োজন করবেন বলে জানান আয়োজকরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












