বদরুল আলম চৌধুরী : মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় টিলা ধসে মা ও মেয়ে নিহত হয়েছেন। ১৭ জুন শনিবার, ভোর রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের বাতাউরা গ্রামে এ ঘটনা ঘটে। টিলা চাপা পরে নিহত হন মৃত আব্দুস সত্তারের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও মেয়ে তাহমিনা (১৭)। নিহত তাহমিনা কেসছরীগুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, রাতে তারা তাদের ঘরে ঘুমিয়ে ছিল। শেষ রাতে অল্প গুরিগুরি বৃষ্টির মধ্যে হটাৎ করে কাছে থাকা টিলা ধসে মাটির বড় চাপ তাদের ঘরের উপর পড়লে ঘরের চাল ভেঙ্গে যায়। এসময় মাটি ও ঘরের চাপায় তাদের মৃত্যু হয়।
সদর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ উদ্দিন বলেন, ওই এলাকার আরো ১০-১২ টি বাড়ি ঘর যুকিপূন্য অবস্থানে রয়েছে যে কোন সময় টিলা ধসের বড় ঘটনা ঘটতে পারে। টিলা ধসে রাস্তাঘাটসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট হচ্ছে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের












