Menu |||

বিনয় : নবীর চরিত্রের এক মহান গুণ

কুরবানীর কিছু জরুরী বিষয় – যা আমাদের জানা একান্ত প্রয়োজন

ধর্মীয় দর্শন ডেস্কঃ বিনয়ের আদর্শ হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ের রূপকার বলা যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও শেষ নবীকে। কারণ বিশেষ প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বিনয়ী হিসেবে তাকে গড়ে তুলেছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা। বিনয়াবনতাহীন মানুষ হিংস্র। এমন মানুষকে কেউই কাছে পেতে চায় না। নিজের করে নিতে পারে না। কোনো মানুষ তাকে ভালোবাসে না। তাকে মানুষ বিশ্বাস করে না। নবীকে তার সমকালীন সময়ে সবাই ভালোবাসতেন। তাকে বিশ্বাস করে ‘আল-আমিন’ উপাধিকে ভূষিত করেছিলেন।

মানুষ সাধারণত নিজেকে ছোট করে উপস্থাপন করতে পারে না। নিজেকে বড় করে দেখাই হলো মানুষের জন্মগত অভ্যাস। কিন্তু মহান আল্লাহ তায়ালা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আপনি আপনার বাহু মুমিনদের জন্য অবনমিত করুন। [সূরা হুজর : ৮৮]

সমাজে শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্র হলো বিনয়াবনতা। কলুষমুক্ত আত্মাই বিনয়ের বাতিঘর। তাই বিনয়ীকে মহান আল্লাহ নিজের বিশেষ বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। শান্তির আহ্বায়ক হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গীদের বিনয়াবনতা শিখিয়েছেন। প্রশিক্ষণ দিয়েছেন। আগত সব মানুষের উদ্দেশে নবীজী বলেছেন, আল্লাহ তায়ালা আমার প্রতি এই মর্মে বার্তা পাঠিয়েছেন যে, তোমরা বিনয়াবনতা অবলম্বন করবে, কারো সামনে দাম্ভিকতা প্রদর্শন করবে না এবং কারো ওপর সীমালঙ্ঘন করবে না। [সহিহ মুসলিম]

বিশ্ববাসীকে চরিত্রে, মানসিকতায়, আদর্শে আরো সুন্দর ও আকর্ষণীয় মানুষে পরিণত করতে বিনয়াবনতা অনেক বড় সম্পদ। এ সম্পদ লাভের জন্য বান্দাকে প্রতিমুহূর্তেই প্রশিক্ষণে থাকতে হয়। কারণ মানুষ অহঙ্কারের কারণেই নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবতে পারে না। অন্যকে প্রাধান্য দিতে পারে না। অহঙ্কারের আগুনে পুড়তে থাকে। সে সঙ্গে সমাজ, রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়।

এ জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীকে সম্মানী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহ তায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেন। [সহিহ মুসলিম] বিনয়ী মানুষই প্রকৃত সম্মানী মানুষ। প্রবাদে আছে, অহঙ্কার পতনের মূল। অহঙ্কার মানুষকে পথে নামিয়ে ছাড়ে। অহঙ্কারের কারণেই মানুষে মানুষে দ্বন্দ্ব হয়, দেশে যুদ্ধ হয়, হয় খুনোখুনি।

তাই নবীজীর শিক্ষা হলো, অহঙ্কারমুক্ত জীবনগঠন করতে হবে। বিনয়ী হতে হবে। এতেই নিহিত রয়েছে মানবতার মুক্তি।আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত অর্থেই বিনয়ী হবার তাওফীক দান করুন। আমীন !!!

লেখকঃ
মোস্তফা কবীর সিদ্দিকী
সিনিয়র লেকচারার , ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট,
সাউথইস্ট ইউনির্ভাসিটি।
ইমেইলঃ mostafakabir_seu@yahoo.com

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» “ট্রেন” – মোজাহার

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

» রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

» মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

» কুয়েতে সুবাস ছড়াচ্ছে বাংলাদেশের কাঠের ধোঁয়া

» কুয়েতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবাসীদের ঈদুল আযহা উদযাপন

» কুয়েতে প্রথম খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

» কুয়েতে পশুর হাটে ক্রেতাদের ভিড়, দামের ঝাঁজে কপালে ভাঁজ প্রবাসীদের

» কুয়েতের জিলিব এর এক বাড়িতে বিধ্বংসী আগুনে ৫ জনের মৃত্যু

» গাধাটি হারিয়েছিল, ফিরে এসেছে— জাতিসংঘের প্রতি বার্তা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

বিনয় : নবীর চরিত্রের এক মহান গুণ

কুরবানীর কিছু জরুরী বিষয় – যা আমাদের জানা একান্ত প্রয়োজন

ধর্মীয় দর্শন ডেস্কঃ বিনয়ের আদর্শ হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ের রূপকার বলা যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও শেষ নবীকে। কারণ বিশেষ প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বিনয়ী হিসেবে তাকে গড়ে তুলেছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা। বিনয়াবনতাহীন মানুষ হিংস্র। এমন মানুষকে কেউই কাছে পেতে চায় না। নিজের করে নিতে পারে না। কোনো মানুষ তাকে ভালোবাসে না। তাকে মানুষ বিশ্বাস করে না। নবীকে তার সমকালীন সময়ে সবাই ভালোবাসতেন। তাকে বিশ্বাস করে ‘আল-আমিন’ উপাধিকে ভূষিত করেছিলেন।

মানুষ সাধারণত নিজেকে ছোট করে উপস্থাপন করতে পারে না। নিজেকে বড় করে দেখাই হলো মানুষের জন্মগত অভ্যাস। কিন্তু মহান আল্লাহ তায়ালা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, আপনি আপনার বাহু মুমিনদের জন্য অবনমিত করুন। [সূরা হুজর : ৮৮]

সমাজে শান্তি প্রতিষ্ঠার মূল মন্ত্র হলো বিনয়াবনতা। কলুষমুক্ত আত্মাই বিনয়ের বাতিঘর। তাই বিনয়ীকে মহান আল্লাহ নিজের বিশেষ বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন। শান্তির আহ্বায়ক হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গীদের বিনয়াবনতা শিখিয়েছেন। প্রশিক্ষণ দিয়েছেন। আগত সব মানুষের উদ্দেশে নবীজী বলেছেন, আল্লাহ তায়ালা আমার প্রতি এই মর্মে বার্তা পাঠিয়েছেন যে, তোমরা বিনয়াবনতা অবলম্বন করবে, কারো সামনে দাম্ভিকতা প্রদর্শন করবে না এবং কারো ওপর সীমালঙ্ঘন করবে না। [সহিহ মুসলিম]

বিশ্ববাসীকে চরিত্রে, মানসিকতায়, আদর্শে আরো সুন্দর ও আকর্ষণীয় মানুষে পরিণত করতে বিনয়াবনতা অনেক বড় সম্পদ। এ সম্পদ লাভের জন্য বান্দাকে প্রতিমুহূর্তেই প্রশিক্ষণে থাকতে হয়। কারণ মানুষ অহঙ্কারের কারণেই নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবতে পারে না। অন্যকে প্রাধান্য দিতে পারে না। অহঙ্কারের আগুনে পুড়তে থাকে। সে সঙ্গে সমাজ, রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়।

এ জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীকে সম্মানী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে তবে আল্লাহ তায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেন। [সহিহ মুসলিম] বিনয়ী মানুষই প্রকৃত সম্মানী মানুষ। প্রবাদে আছে, অহঙ্কার পতনের মূল। অহঙ্কার মানুষকে পথে নামিয়ে ছাড়ে। অহঙ্কারের কারণেই মানুষে মানুষে দ্বন্দ্ব হয়, দেশে যুদ্ধ হয়, হয় খুনোখুনি।

তাই নবীজীর শিক্ষা হলো, অহঙ্কারমুক্ত জীবনগঠন করতে হবে। বিনয়ী হতে হবে। এতেই নিহিত রয়েছে মানবতার মুক্তি।আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত অর্থেই বিনয়ী হবার তাওফীক দান করুন। আমীন !!!

লেখকঃ
মোস্তফা কবীর সিদ্দিকী
সিনিয়র লেকচারার , ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট,
সাউথইস্ট ইউনির্ভাসিটি।
ইমেইলঃ mostafakabir_seu@yahoo.com

অগ্রদৃষ্টি.কম // এমএসআই

Facebook Comments Box

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Mon, 8 Jun.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।