অগ্রদৃষ্টি ডেস্ক: কারাগারে ঢুকেছে ফাঁসির মঞ্চের বিশেষ কারারক্ষী দল। দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সময় এই টিম ফাঁসির মঞ্চ ও এর আশপাশে সশস্ত্র অবস্থান নেবে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিট এই দলটিকে কারাফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের সময় কারারক্ষীদের বিশেষ এই দলটি ফাঁসির মঞ্চ ও এর আশপাশে সশস্ত্র অবস্থান নেবে।











