সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে ফের এক তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকালে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নান্নু মিয়া নামক এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
নিহত শম্পা দাশ (১৮) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার শ্যামপুর গ্রামের রঞ্জিত দাশের মেয়ে। অাহতরা হলেন- জুথী বিকাশ, দিপ্ত সরকার, অজিত সরকারসহ ৪ জন।
এরআগে ৭ নভেম্বর সকালে সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে বাংলাটিলা ধসে চার মাদরাসাছাত্রসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাফলংয়ের পাথর টিলা শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরের পাশ থেকে একটি চক্র অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় পাথর শ্রমিকরা সোমবার সকালে পাথর তুলতে করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজনকে আটক করা হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












