আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরো সেনা এবং ইস্কান্দর ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে। পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের জবাবে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ভ্লাদিমির শামানোভ।
রুশ ছত্রী সেনাবাহিনীর সাবেক কমান্ডার ভ্লাদিমির শামানোভ আরো বলেন, দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিত্রদের সেনা মোতায়েনের বিরুদ্ধে নিশ্চিতই জবাব দেবে মস্কো।
এর অংশ হিসেবে কেবল রুশ পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েনই বাড়ানো হবে না বরং ইস্কান্দর এম ক্ষেপণাস্ত্র মোতায়েনও জোরদার করা হবে। বিশেষ করে এমনটি রুশ ছিটমহল কালিনিগ্রাদে করা হবে বলে জানান তিনি।
মস্কোর সঙ্গে শলাপরামর্শ না করে পূর্ব ইউরোপে ওয়াশিংটনের সামরিক তৎপরতার জোরদারেরও নিন্দা জানান তিনি। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও অভিহিত করেন তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












