এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদী সরকারি কলেজ মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার বিকাল ৫টায় নরসিংদী সরকারি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মো.নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মো.নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক)।
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ব্যবসা-বাণিজ্যে নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য অনেক পুরোনো। নানা জটিলতার কারণে ২০০৮ সালের পর বাণিজ্য মেলা আয়োজন করা সম্ভব হয়নি। আশা করছি, এখন থেকে ধারাবাহিকতা বজায় থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের প্রথম সোপানে পৌছে গেছে। মাথাপিছু আয় গত ৭ বছরে তিন গুণ বেড়ে ৪০৭ ডলার থেকে ১ হাজার ৪০০ ডলারে উন্নিত হয়েছে। পাশের রাষ্ট্র পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারত যে উন্নয়ন করতে পারেনি গত ২০ বছরে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা করেছি মাত্র ৩ বছরে।
অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুল এলাহী, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও নরসিংদীর শিকর সন্ধ্যানী লেখক আবুল কালাম আজাদ প্রমুখ।
নরসিংদী চেম্বার এর আগে সর্বশেষ ২০০৮ সালে মেলার আয়োজন করছিল। এবারের মেলায় ৯৪টি স্টল স্থাপন করা হয়েছে। মেলায় শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে মিনি ট্রেন ও বড়দের জন্য মিনি থ্রি-ডি সিনেমা হল।
অগ্রদৃষ্টি.কম// এমএসআই
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












