ডেস্ক নিউজ : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় আন্তরিক এবং সে লক্ষ্যে নিরলসভাবে কাজও করে যাচ্ছে।
তিনি বুধবার সদরঘাট টার্মিনালে নদীর পাড় ঘিরে ওয়াকওয়েসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে নবনির্মিত টার্মিনাল ভবনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় মন্ত্রী সদরঘাট এলাকার আশপাশকে আরো পরিচ্ছন্ন, সকল ধরনের হকার ও ঘাট এলাকার অভ্যন্তরের সকল দোকানপাট উচ্ছেদের জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
একসময় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলের একটাই পথ ছিল উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, “সেটা ছিল নদী পথ। সদর ঘাট নৌ-বন্দর দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু নিজেও যেমন চলাচল করেছেন। তেমনি তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনাও এ বন্দর হয়েই ফরিদপুরে যাতায়াত করতেন। এখান থেকে আমিও লঞ্চ যোগে গ্রামের বাড়িতে যেতাম।”
তবে একসময় সদর ঘাট ছিল যাত্রীদের জন্য আতংকের উল্লেখ করে শাজাহান খান বলেন, “ঘাট কুলিদের অত্যাচার আর ছিনতাইকারি ও চোর চক্রের আতংকে মানুষ সদরঘাটের নাম শুনলেই ভয় পেত। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর যখন এ মন্ত্রনালয়ের দায়িত্ব বুঝে পেলাম, এর পর থেকে আমরা সদরঘাটকে শৃঙ্খলায় আনতে সক্ষম হয়েছি। এখন সদরঘাট যেমন জঞ্জালমুক্ত তেমনি আবার অনেক পরিস্কার পরিচ্ছন্নও বটে।”
শাজাহান খানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোজাম্মেল হক, পোর্ট অফিসার জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। (বাসস)
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












