ধামরাই প্রতিনিধি :: ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তমিজ উদ্দিনকে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে তমিজ উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। এর আগে গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন তমিজ উদ্দিন।
আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন, আজ শুনানি শেষে আদালত বরখাস্তের আদেশ স্থগিতের পাশাপাশি রুল জারি করেছেন।
তিনি বলেন, চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ঢাকা জেলা প্রশাসক ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৮ ডিসেম্বর তমিজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আইনজীবী জানান, ধামরাই থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তমিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












