জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি : কুমিল্লার ভিক্টরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। তনুকে ধর্ষনের পর হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বুধবার(৩০ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া থানা সদরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজ শিক্ষার্থী ও শিক্ষকরা। মানব বন্ধনে রাঙ্গুনিয়া মহিলা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানব বন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ার ছালেক সিকদার, অধ্যাপক শ্যামলী বড়–য়া, অধ্যাপক মৌসুমী তালুকদার, অধ্যাপক অসীম কুমার শীল, অধ্যাপক মানব মিত্র বড়–য়া, অধ্যাপক দেবাশীষ চন্দ্র গুহ, অধ্যাপক লিটন চক্রবর্ত্তী, অধ্যাপক গিয়াস উদ্দিন, সাখাওয়াত হোসেন, সঞ্জয় বড়–য়া প্রমুখ। এর আগে রাঙ্গুনিয়া কলেজ ও রাঙ্গুনিয়া উপজেলা সদরে রাঙ্গুনিয়া সাধারণ শিক্ষার্থী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ব্যানারে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












