কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার ডাকা হরতাল প্রত্যাহার নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হরতাল প্রত্যাহার সম্পর্কে দুই ধরনের বক্তব্য দেওয়ায় এ ধূম্রজাল সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড পয়েন্টে অবস্থান নেন কাদের সিদ্দিকী। পরে, জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেন তিনি।
এ সময় সড়ক থেকে সরে গিয়ে পাশের বল্লা রোডে সমাবেশে তিনি হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আমি হরতাল তুলে নিলাম।
এ বিষয়ে জিজ্ঞেস করলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতাল জেলা কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছে। তাই হরতাল পালিত হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












