সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জে ছাতকে প্রতিপক্ষের ঢিলের আঘাতে নেওয়ারুন (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক ঘটেছে। রোববার (১২নভেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউপির গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে গ্রামের মৃত আব্দুল মছব্বিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণিপুর গ্রামের নেওয়ারুন নেছার সঙ্গে পাশের বাড়ির তার এক ননদের কথাকাটির জের ধরে উভয় পরিবারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে নেওয়ারুন নেছা গুরুতর আহত হলে আশংকা জনক অবস্থায় তাকে কৈতক হাসপাতাল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এব্যাপারে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ নির্মল চন্দ্র নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরত হাল রিপোর্টে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার র পরই সহকারি পুলিশ সূপার দোলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের












