কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকায় দুর্বৃত্তদের হামলায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবি গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (০৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাবি পেয়ারাতলায় তার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দু’টি মটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে আসাদুল ইসলাম (৪২) নামে এক নৈশ প্রহরীকেও গুলি করে তারা। পরে তার সঙ্গে থাকা দলীয় কর্মীরা উদ্ধার করে হাবিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আসাদুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুলের ছেলে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাবিবুর রহমানের বাম হাতে এবং আসাদুলের পিঠে ও ডানহাতে গুলি লেগেছে।
কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম অগ্রদৃষ্টিকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঈদগাহপাড়া এলাকার তুহিন নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে হাবির দলীয় কর্মীরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












