বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। দু-এক দিনের মধ্যেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। ফখরুলের পারিবারের সদস্যরা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুলের পারিবারিক সূত্র জানায়, ঘাড়ের যে অংশে তার অপারেশন হওয়ার কথা তা খুবই ঝুঁকিপূর্ণ। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকরাই তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রাথমিকভাবে তারা বেশ কয়েকটি পরীক্ষা করেছেন। কিন্তু অপারেশনে চিকিৎসকরা অপরাগতা প্রকাশ করেছেন। পরীক্ষায় মির্জা ফখরুলের ঘাড়ে একটি ব্লক ধরা পড়েছে। এই ব্লকের অপারেশন জটিল। এই অপারেশন শুধুমাত্র সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং অষ্ট্রেলিয়া হয়ে থাকে।
এ জন্য মির্জা ফখরুলের বড় মেয়ে মির্জা শামারুহকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে ডেকে আনা হয়েছে। সিঙ্গাপুরে বর্তমানে স্ত্রী রাহাত আরা তার সাথে আছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমীন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে রয়েছেন মির্জা ফখরুল।
সাম্প্রতিক খবর:

রাজনীতির উজ্জ্বল নক্ষত্র তোফায়েল আহমেদ

দ্বিধাবিভক্ত জাতি: সমাধান কি কেবল একটি নির্বাচন?

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পারিবারিক কবরস্থানে সমাহিত

অচলাবস্থার মধ্যেও কোটি টাকার জ্বালানি খরচ: কোথায় গেল নগর ভবনের তেল?

আপনারাই তো বলেন, নির্দোষরা যেন সাজা না পায়: আবদুল হামিদকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে বাসে ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ অনুমতি ছাড়াই পাওয়া যাবে কুয়েতের ভিসা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেপ্তার












