জাকির সিকদার,সাভার আশুলিয়া থেকে : আশুলিয়ায় শিল্পাঞ্চলের একটি শ্রমিক কলোনিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শিল্পাঞ্চলের ঘোষবাগ এলাকায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, ঘোষবাগ বালিকা বিদ্যালয়ের পাশের স্থানীয় ইয়াকুব আলীর মালিকানাধীন কলোনিটির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর নিশ্চিত করে ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ অগ্রদৃষ্টিকে জানান, আগুনের সংবাদ পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।আগুনের তীব্রতা বেশি হওয়ায় টঙ্গী স্টেশনেরও একটি ইউনিট পাঠানো হয়।
সাম্প্রতিক খবর:

মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কমিটি- অগ্রদৃষ্টি

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়ি ভাঙতে গিয়ে এলাকাবাসীর হামলায় আহত ১৩

ভারতীয় পানি আগ্রাসন বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

জালালাবাদ সাংবাদিক সমিতি ঢাকা'র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট বিএসটি'র দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ ভবনে জালালাবাদ সাংবাদিক সমিতির সভা অনুষ্ঠিত

জালালাবাদ সাংবাদিক সমিতি,ঢাকার নতুন কমিটি












