সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর শাহপরান সেতুর বাইপাস সড়কে ট্রাক- অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন- জকিগঞ্জের বারহাল ইউনিয়নের সালমা বেগম (৭০), তার ছেলে হারুনুর রশীদ (৪৫) এবং তাদের এক আত্মীয় সায়রা খাতুন (২৮)। সিলেট নগরীর মেজরটিলা সৈয়দপুরে বসবাস করতেন তারা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- বুধবার রাত ৮টার দিকে শাহপরান বাইপাস সড়কের বিকেএসপির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সালমা বেগম ও হারুনুর রশীদ নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সায়রা খাতুনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান। শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












