সিলেট শহরতলির পীরেরবাজারে পাথরবোঝাই একটি ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পীরেরবাজারের সিএনজি অটোরিকশাচালক বাবুল মিয়া ও শাহপরান এলাকার বাসিন্দা শুঁটকি ব্যবসায়ী রফিক মিয়া (৪৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে জাফলং থেকে পাথরবোঝাই একটি ট্রাক সিলেট শহরে যাচ্ছিল। পথে পীরেরবাজার এলাকায় প্রথমে একটি অটোরিকশা ও একটি লেগুনাকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওই অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই রফিক মিয়া মারা যান। অন্য দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারাও নিহত হন। এঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহপরান থানার (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












