রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শ্যূটার গান, দুইটি রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান বাজার থেকে তাদের আটক করা হয়েছে। র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে.কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, অস্ত্র কেনাবেচার সময় আমরা চারজনকে আটক করেছি। তাদের কাছে বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক চারজনের মধ্যে টাক্কুইল্যা ও ভুট্টো নামে দু’জন চিহ্নিত অস্ত্র বিক্রেতা আছে। ওমর নামে একজন মূল অস্ত্র ব্যবসায়ী র্যাবের অভিযানের টের পেয়ে লিচুবাগান এলাকা থেকে পালাতে সক্ষম হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












