
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফ্রেন্ডস ফোরাম জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে অর্ধ-শতাধিক গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। ফ্রেন্ডস ফোরামের আহবায়ক এম মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে ও সদস্য আলমগীর হোসেন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন। বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা ও যায়যায়দিন’র স্টাফ রিপোর্টার মো. আব্দুল ওয়াদুদ, আনন্দ পাঠশালার সভাপতি আব্দুস সালাম, ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী, আলতাফুর রহমান, সাংবাদিক মামুনূর রশীদ, খিজির মুহাম্মদ জুলফিকার, আশরাফুল ইসলাম তানভীর, রেদওয়ান আহমদ ছামী প্রমুখ। পরে জেলা শহরের অর্ধ-শতাধিক গরীবও অসহায়দের হাতে শীতে উপহার কম্বল তুলে দেন অতিথিরা।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












