
মৌলভীবাজার প্রতিনিধিঃ রোববার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার দুই সহকারী পুলিশ সুপারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা বিশেষ শাখা, মৌলভীবাজার এর ডিআইও-১ মোঃ আব্দুল হাই চৌধুরী এবং শ্রীমঙ্গল থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদারকে অত্র জেলা থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী দুই পুলিশ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












