নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ইং পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের হল রুমে মৎস্য সপ্তাহ (২৮জুলাই হতে ৩ আগষ্ট) এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খয়ের, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, ছাইম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহ্বায়ক আমিনুল রহমান সুমন।
উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি মফিজুল ইসলাম গাগল।
র্যালীতে অংশগ্রহন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দৈনিক হবিগঞ্জ সময়’র বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা

মৌলভীবাজারে নজরুলের সিলেট আগমনের শতবার্ষিকী উদযাপন কমিটি গঠন

মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা ও সুষ্ঠু নির্বাচনের ডাক আহমদ বিলালের

মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের












