নেত্রকোনা জেলার কেন্দুয়ায় পাওনা টাকা চাওয়ায় এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত আবদুল মজিদ (১৯) চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সে কৃষক জালাল উদ্দিনের ছেলে।
শুক্রবার বিকালে দ্বিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মজিদের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী আবু সিদ্দিকের ছেলে রতনের কাছে পাওনা টাকা চাইতে গেলে মজিদকে দা দিয়ে কোপ দেয় রতন। পরে গুরুতর আহত মজিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মজিদের আরো দুই ভাই আহত হন বলে জানা গেছে। সহকারী পুলিশ সুপার মজিবুর রহমান ঘটনার সত্যতা অনুসন্ধানে ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে।
সাম্প্রতিক খবর:

বাহরাইনে প্রবাসীদের অন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ, মেয়াদ ৩ মাস

কুয়েতে মধ্য আমেরিকার তিন দেশের যৌথ স্বাধীনতা দিবস উদ্যাপন

কুয়েতে ঈদের আগে সুগন্ধি বাজারে ব্যস্ত ছিলেন বাংলাদেশী ব্যবসায়ীরা

ঐতিহাসিক বদর দিবস আজ

জায়েদ সাসটেইনেবলিটি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মোস্তফা

২০২৪ সালে মৌলভীবাজারের আলোচিত ঘটনা

কুয়েতে "মাদককে না বলি,খেলাধুলাকে হ্যাঁ বলি" স্লোগানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জালালাবাদের নির্বাচন বাতিল

ওমানে স্থানীয় কর্মীদের চাকরির সুযোগ, প্রবাসীদের জন্য কঠোর নিয়ম












