আল আমিন রানা বিশেষ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে কুয়েত সিটির গুলশান হোটেলে গত ১৮ই ডিসেম্বর শ্ক্রুবারদিন রাতে। পবিত্র কোরআন তেলাওয়াত ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে নীরবতা পালন করে সংগঠনের যুগ্ন সম্পাদক মোঃ ইব্ররাহিম’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি হান্নান মজুমদার । প্রধান অতিথি হিসাবে আসনগ্রহন করেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা চুন্নু মোল্লা।
অনুষ্ঠানের প্রধান বক্তা সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা। বিষেশ অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহন করেন কুয়েত এল ডিবির সভাপতি হাজী জাফর আহমেদ চৌধুরী (এম.কম) কুয়েত বিএনপি’র ,তৈয়বুর রহমান সহ সভাপতি,সৈয়দ নওসাত মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-মোঃ শের আলী খান,সোবহান,মোখলেছুর রহমান জাকির, আনোয়ার মৃধা,কবির হোসেন,মিজানুর রহমান লিটন,আব্দুলাহ আল মামুন,ইব্ররাহিম হোসেন রানা,আব্দুর রহমান টুলু ফৌরদোস, মাসুম,রনি আহমেদ লালন প্রমুখ।
বক্তারা বলেন- বৈষম্য দুর,গণতন্ত্র প্রতিষ্ঠা,অর্থনৈতিক মুক্তি,ও ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য রক্ত সাগর পাড়ি দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার এত বছর পরও তা অর্জিত হয়নি। দেশের মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হচ্ছে। তাই স্বাধীনতার অর্জনকে অর্থবহ করতে দেশ-প্রবাসে বিএনপির নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কুয়েত বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা তার বক্ত্যবে বলেন। বক্তারা আরো বলেন-দেশে প্রবাসে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












