
মো. আকবর হোসেন বাচ্চুকে সভাপতি, গোলাম মাওলা আকাশকে সাধারণ সম্পাদক এবং আহসান উল্লাহ সজীবকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রেস ক্লাব, কাতার’।
স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী দোহা নাজমায় সংগঠনের কার্যালয়ে এক নির্বাচনি সভার মাধ্যমে এ কমিটির ঘোষণা দেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২০২৩-২৪ সালের জন্য ১০ সদস্যের এ কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন মামুন ও কাজি মোহাম্মদ শামিম।
আহ্বায়ক কমিটির সদস্য এম এ সালামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী লিংকন।
কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন সহ সভাপতি আনোয়ার হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম ও প্রচার সম্পাদক সজল মালাকার।
কার্যকরী সদস্যরা হলে প্রেস ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি ইউছুফ পাটোয়ারী লিংকন, বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ শামিম এবং সম্পাদকমণ্ডলীর সাবেক দুই সদস্য সাদ্দাম হোসেন ও মহিউদ্দিন চৌধুরী।
অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












