কক্সবাজারে ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক টুরিস্ট পুলিশ।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মতিউল ইসলাম জানিয়েছেন, আজ সকাল ৭টার দিকে এক পর্যটককে ছিনতাইয়ের সময় টুরিস্ট পুলিশের কনস্টেবল মোহাম্মদ পারভেজ ছিনতাইকারীদের ধাওয়া করেন।
শহরের হোটেল-মোটেল জোনে তিনি একজনকে ধরেও ফেলেন।
তবে আটককৃত ব্যক্তি তাকে ছুরি মেরে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইকারীকে পরে গ্রেফতার করে পুলিশ।
কয়েক বছর আগে পর্যটকদের নিরাপত্তার জন্য বাংলাদেশে টুরিস্ট পুলিশ নামে পুলিশের একটি বিশেষ ইউনিট চালু হয়।
ইউনিটের প্রায় সাতশো সদস্য মূলত ঢাকা ও চট্টগ্রামে কাজ করেন।
সাম্প্রতিক খবর:

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

জায়গা দখল ও মামালা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

''সুহৃদ'' আখাউড়া'র এসএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

নোয়াখালীর মাইজদী উপজেলায় কুয়েত প্রবাসী ব্যবসায়ীর ত্রাণ সহায়তা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় রুসলান ও লুদমিলার সাফল্য

রাউজানে একুশের আলো ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১












