রিয়াদ প্রতিনিধি: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সৌদি আরবের আল হাসা প্রাদেশিক বিএনপি।
সম্প্রতি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।
আল হাসা প্রাদেশিক বিএনপির সভাপতি শফিউল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আল হাসা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।
আলাউদ্দিন আলার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল হাসা বিএনপির প্রধান উপদেষ্ঠা মোশাররফ হোসেন, মিজানুর রহমান সোহেল, সাইফুল ইসলাম অপু, জাহাঙ্গীর খান, কামরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, রেজাউল করিমসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, একদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপিসহ আঠারো দলীয় জোটের নেতাকর্মীদের ‘গণগ্রেফতার’ চালাচ্ছে। জেল-জুলুম আর মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা।
অবিলম্বে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিত পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












