জগলুল হুদা: গত ১৭ই ২০১৬ইং ফেব্রুয়ারী রোজ বুধবার সংযুক্ত আরব আমিরাত আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আবুধাবী রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির আহবায়ক ইফতেখার হোসেন বাবুলের পিতা মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফুলগাজি পাড়া জামে মসজিদের প্রাক্তন সভাপতি মরহুম আলহাজ্ব কামাল উদ্দিন কন্ট্রাক্টারের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ। তিনি গত ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রামের মেকস হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবর’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার, আবুধাবী রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, জনতা ব্যাংকের সি ই ও ইসমাঈল হোসেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, রাঙ্গুনিয়ার উন্নয়নে কামাল উদ্দিন কন্ট্রাক্টারের পরিবারের আবদান প্রসংশনীয়। মরহুমের স্মৃতি স্মরণ করে তার শোক সপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পরে দেশ জাতি ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ












