ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল করার জনপ্রিয় মাধ্যম স্কাইপ-এ কিছু সমস্যার কারণে অনেকেই এখন সেবাটি নিতে পারছেন না।
এর মালিক মাইক্রোসফ্ট তাদের এক বিবৃতিতে বলেছে স্ট্যাটাস সেটিংস-এ কিছু সমস্যা তারা ধরতে পেরেছে।
সে কারণেই কেউ অনলাইনে থাকলেও তাকে অফলাইন দেখাচ্ছে।
এই কারণে অনেকে ইন্টারনেট সংযোগের মধ্যে থাকলেও কোন কল করতে পারছেন না।
যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সকাল নয়টা থেকে স্কাইপ সংযোগে বিঘ্ন দেখা দেয়।
এছাড়া অস্টেলিয়া, জাপান থেকেও একই সমস্যার কথা জানানো হয়েছে।
স্কাইপ এর কর্মকর্তারা বিষটি নিয়ে টুইটারে জানিয়েছে সমস্যাটি দ্রুত সমাধানে কাজ করছে তারা। একই সাথে দু:খ প্রকাশ করেছে স্কাইপ ব্যবহারকারীদের কাছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












