সিলেট প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যকর কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভাগীয় নগরী সিলেটে।
পুলিশ ও র্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামানো হয়েছে বিজিবি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে বাড়তি সতর্কতা হিসেবে নগরীতে দুই প্লাটুন ও জেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট বিজিবি-৫ ব্যাটলিয়ানের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন অগ্রদৃষ্টিকে বিজিবি মোতায়েনের বিষয়টি জানান।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা অগ্রদৃষ্টিকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সন্ধ্যা থেকে ১২ উপজেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ অগ্রদৃষ্টিকে বলেন, মহানগরীর উত্তর ও দক্ষিণ ডিভিশনে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












