মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গুলশান থানার একটি মামলায় শনিবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২০০৮ সালের গুলশান থানায় একটি মারামারির মামলায় ওয়ারেন্ট মূলে পুলিশ হুম্মাম কাদেরকে সকালে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
আদালতে হুম্মাম কাদেরের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী ফায়েকুজ্জামান ফিরোজ। বিচারক জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হুম্মাম কাদেরের বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












